কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ এ ০২:৪২ PM
কন্টেন্ট: পাতা
১.১ বাংলাদেশ ক্যাবল শিল্প (বাকেশি) লিমিটেড
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়ন্ত্রিত একটি শিল্প প্রতিষ্ঠান। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান সরকার এবং পশ্চিম জার্মানীর মেসার্স সিমেন্স এ.জি-এর যৌথ উদ্যোগে এই প্রতিষ্ঠানটি খুলনায় স্থাপিত হয়। ১৯৭২ সাল থেকে এ প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন টেলিযোগাযোগ কপার ক্যাবল উৎপাদন করে দেশের ১০০% চাহিদা পূরণ করে আসছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসারে অপটিক্যাল ফাইবার ক্যাবল-এর ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধির কথা বিবেচনা করে অত্র প্রতিষ্ঠানে ২০১০-২০১১ অর্থবছরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক প্রযুক্তির অপটিক্যাল ফাইবার ক্যাবল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করা হয়। পরবর্তীতে আরো মেশিন সংযোজনের মাধ্যমে বর্তমানে এ প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা প্রায় ২৫,০০০ কিলোমিটারে উন্নীত করা হয়েছে।
ভূ-গর্ভস্থ অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগ স্থাপনে ব্যবহৃত HDPE Silicon DUCT-এর ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে ২০১৬-২০১৭ অর্থ-বছরে ২.২৫ কোটি টাকা ব্যয়ে HDPE Silicon DUCT তৈরীর প্রথম প্ল্যান্ট স্থাপন করা হয়েছে এবং পরবর্তীকালে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য ২০২২-২০২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে নতুন ৩টি ডাক্ট মেশিন সংযোজন করে প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা বর্তমানে ৫,৫০০ কিলোমিটারে উন্নীত করা হয়েছে।
উৎপাদন বহুমূখীকরণের লক্ষ্যে প্রায় ২৪.১৬ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালে বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টর ও ক্যাবল তৈরীর প্ল্যান্ট স্থাপন করা হয়েছে বর্তমানে যার বাণিজ্যিক উৎপাদন চলছে। দেশের ভেতরে ডিপিডিসি, ডেসকো, পিজিসিবি, নেসকো, ওজোপাডিকো, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও বুয়েট সহ অনেক সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানে পাওয়ার ক্যাবল ও ওভারহেড কন্ডাক্টর সরবরাহ করা হয়েছে। বর্তমানে এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৬০০ মেট্রিক টন।
বিটিসিএল-এর GPON এবং FTTH এর জন্য Drop Fiber Cable, Simplex, Duplex Cable, Patch Cable উৎপাদনের জন্য অত্যাধুনিক প্রযুক্তির মেশিন স্থাপন করা হয়েছে যা বর্তমানে চালু আছে।
নতুন পণ্য হিসেবে Patch Cord ও Pigtail উৎপাদনের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট স্থাপন করা হয়েছে। এ প্ল্যান্ট হতে দৈনিক ২০০ পিস পণ্য উৎপাদন করা সম্ভব হবে।
২০২৫-২৬ অর্থবছরে নতুন পণ্য সুপার এনামেল্ড কপার ওয়্যার উৎপাদন প্ল্যান্ট স্থাপন করা হয় যার বাণিজ্যিক উৎপাদন চলমান। এই প্ল্যান্টের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৮০০ মেট্রিক টন।
১.২ ভিশন/দর্শন
উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আধুনিক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উন্নয়নে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
১.৩ মিশন/ উদ্দেশ্য
অপটিক্যাল ফাইবার ক্যাবল প্ল্যান্টের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিকরণসহ ক্যাবল লেইং-এর কাজে অপরিহার্য ডাক্ট পাইপ তৈরী করে ক্রেতাকে যথাসময়ে সরবরাহ করা এবং আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা। দেশে ক্রমবর্ধমান চাহিদার ভিত্তিতে বাকেশিতে বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টর এবং ক্যাবল উৎপাদন সহ কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসায়িক পরিসর সম্প্রসারণ করে বেকারত্বদূরীকরণ ও প্রাতিষ্ঠানিক কর্মকান্ড সুদৃঢ়করণের মাধ্যমে আধৃনিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করা ।
১.৪ প্রতিষ্ঠান ও উৎপাদিত পণ্যের সংক্ষিপ্ত পরিচিতিঃ
১.৪.১ প্রতিষ্ঠানের ধরণঃ |
| পাবলিক লিমিটেড কোম্পানী। |
১.৪.২ ভিত্তিপ্রস্তর স্থাপনঃ |
| ৮ মে, ১৯৬৭ খ্রিঃ। |
১.৪.৩ পরীক্ষামূলক উৎপাদনঃ |
| ১৯৭০ খ্রিঃ। |
১.৪.৪ বাণিজ্যিক উৎপাদনঃ |
| ১০ ফেব্রুয়ারি, ১৯৭২ খ্রিঃ। |
১.৪.৫ বাকেশির উৎপাদিত পণ্যসমূহঃ টেলিফোন কপার ক্যাবলঃ
অপটিক্যাল ফাইবার ক্যাবলঃ |
|
২ হতে ২৪০০ জোড়া পর্যন্ত (আর্মার্ড ও নন-আর্মার্ড ক্যাবল, এরিয়াল ক্যাবল, ইনষ্টলেশন ক্যাবল, সাবমেরিন ক্যাবল, জাম্পার ওয়্যার, টি.আই.পি ক্যাবল, ড্রপ ওয়্যার ইত্যাদি)। ২ হতে ১২ ফাইবার ইউনিটিউব আর্মার্ড ও নন-আর্মার্ড ক্যাবল। ১২ হতে ২১৬ ফাইবার লুজটিউব স্ট্রান্ডেড আর্মার্ড ও নন-আর্মার্ড ক্যাবল। |
এইচডিপিই সিলিকন ডাক্টঃ |
| ৩২/২৬ মিমি, ৩৪/২৮ মিমি, ৪০/৩৩ মিমি, ৫০/৪২ মিমি ও ৬৩/৫২ মিমি ব্যাসের ডাক্ট। |
বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টর ও ক্যাবল |
| AAC-INS, AAC, ACSR, MHD Copper & Service drop Cable, XLPE Insulated Cable, PVC Insulated Copper &Aluminum Cable etc. |
১.৪.৬ বার্ষিক উৎপাদন ক্ষমতা- টেলিফোন কপার ক্যাবলঃ
অপটিক্যাল ফাইবার ক্যাবলঃ |
|
স্থাপিত ক্ষমতাঃ ১.০ লক্ষ কন্ডাক্টর কিলোমিটার। বর্তমান অর্জনযোগ্য ক্ষমতাঃ ০.৫০ লক্ষ কন্ডাক্টর কিলোমিটার।
স্থাপিত ক্ষমতাঃ ২৭,০০০ কিলোমিটার। বর্তমান অর্জনযোগ্য ক্ষমতাঃ ২৫,০০০ কিলোমিটার। |
এইচডিপিই সিলিকন ডাক্টঃ |
| স্থাপিত ক্ষমতা- ৬,০০০ কিলোমিটার। অর্জনযোগ্য ক্ষমতাঃ ৫,৫০০ কিলোমিটার। |
বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টর ও ক্যাবল |
| স্থাপিত ক্ষমতা- ৬৫০ মেট্রিক টন। অর্জনযোগ্য ক্ষমতাঃ ৬০০ মেট্রিক টন। |
Patch Cord & Pigtail |
| স্থাপিত ক্ষমতা- দৈনিক ২২০ পিস। অর্জনযোগ্য ক্ষমতাঃ দৈনিক ২০০ পিস। |
সুপার এনামেল্ড কপার ওয়্যার (১০ হতে ২৫ এসডব্লিউজি) |
| স্থাপিত ক্ষমতা- ৮৫০ মেট্রিক টন। অর্জনযোগ্য ক্ষমতাঃ ৮০০ মেট্রিক টন। |
১.৪.৭ শেয়ার ব্যবস্থাঃ |
| (ক) অনুমোদিত মুলধন ২০০,০০,০০,০০০ টাকা। (খ) ইস্যুকৃত মুলধন ৪৮,১৫,৮৫,৯৮০ টাকা। (গ) মোট শেয়ার সংখ্যা ২০,০০,০০,০০০ (সাধারণ - ২০,০০,০০,০০০ + অগ্রাধিকার - ০) (ঘ) ইস্যুকৃত শেয়ার সংখ্যা ৪,৮১,৫৮,৫৯৮ (সাধারণ- ৪,৮১,৫৮,৫৯৮ + অগ্রাধিকার-০) (ঙ) প্রতি শেয়ারের মূল্য ১০ টাকা। |
২. কারখানা সম্প্রসারণ ও উন্নয়ন কার্যক্রমঃ
০২.১ অপটিক্যাল ফাইবার ক্যাবল উৎপাদন প্ল্যান্টঃ
২০১০-১১ অর্থবছরে সালে ১০ কোটি টাকা ব্যয়ে স্থাপিত অপটিক্যাল ফাইবার ক্যাবল তৈরীর প্ল্যান্ট স্থাপনের পর এর উৎপাদিত ক্যাবলের মাধ্যমে দেশীয় সরকারী-বেসরকারী টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তির অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। একই সাথে বাকেশির আর্থিক ও ব্যবসায়িক ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে।
চাহিদার সাথে সমন্বয় করে এই প্ল্যান্টের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন পরিচালনার সুবিধার্থে ইতোমধ্যে ৩টি সিথিং লাইন মেশিন, ২টি সেকেন্ডারী কোটিং লাইন মেশিন ও ১টি এস-জেড স্ট্র্যান্ডিং লাইন মেশিন সংযোজন করা হয়েছে যার ফলে কারখানার বার্ষিক উৎপাদন সক্ষমতা ২৫,০০০ কিলোমিটারে উন্নীত হয়েছে।
বিটিসিএল-এর GPON এবং FTTH এর জন্য Drop Fiber Cable, Simplex, Duplex Cable, Patch Cable উৎপাদনের জন্য অত্যাধুনিক প্রযুক্তির মেশিন স্থাপন করা হয়েছে যা বর্তমানে চালু আছে।
০২.২ HDPE Silicon Core DUCT উৎপাদন প্ল্যান্টঃ
দেশীয় সরকারি-বেসরকারি প্রকল্পে অপটিক্যাল ফাইবার ক্যাবল-এর সমপরিমাণ HDPE Silicon Duct এর চাহিদা রয়েছে। এই চাহিদা বিবেচনা করে বাকেশিতে অত্যাধুনিক HDPE Silicon Duct উৎপাদন প্ল্যান্টস্থাপন করা হয়েছে যা বিগত সেপ্টেম্বর, ২০১৬ হতে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।
HDPE Silicon Duct-এর ব্যাপক চাহিদা বিবেচনায় HDPE Silicon Duct তৈরীর প্ল্যান্টের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আরও ৩টি নতুন মেশিন সংযোজন করা হয়েছে। ফলে প্ল্যান্টের বার্ষিক উৎপাদন ক্ষমতা বর্তমানে ৫,৫০০কিলোমিটারে উন্নীত করা হয়েছে।
উৎপাদিত DUCT দিয়ে বিটিসিএল সহ অন্যান্য প্রতিষ্ঠানের অধিকাংশ চাহিদা পূরণে অবদান রাখা সম্ভব হচ্ছে। এতে বিদেশ হতে আমদানী নির্ভরতা কিছুটা হলেও কমেছে এবং বৈদেশিক মূদ্রা সাশ্রয় হচ্ছে।
০২.৩ বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টর, সার্ভিস ড্রপ ক্যাবল ও বেয়ার/ইনস্যুলেটেড ওয়্যার উৎপাদন প্ল্যান্ট এবং এর সম্প্রসারণ কার্যক্রমঃ
প্রতিষ্ঠানের উৎপাদন বহুমূখীকরণে প্রায় ২৪.১৬ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালে বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টর ও ক্যাবল তৈরীর প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। বর্তমানে বাণিজ্যিকভাবে প্ল্যান্টটি চলমান রয়েছে এবং দেশীয় বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিপণনকারী সংস্থা-ডেসকো, ডিপিডিসি, পিজিসিবি, নেসকো ও আরইবি ইত্যাদি প্রতিষ্ঠানে সুনামের সাথে বৈদ্যুতিক ক্যাবল সরবরাহ করা হচ্ছে।
এ প্ল্যান্ট-এর বার্ষিক উৎপাদন সক্ষমতা ৬০০ মেট্রিক টন।
প্ল্যান্টটির উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি Aluminium Rod Breakdown Machine, একটি Copper Rod Breakdown Machine সংগ্রহের জন্য চীনা প্রতিষ্ঠানের সাথে দ্বি-পাক্ষিক চুক্তি হয়েছে যা ২০২৬ সালের মধ্যে চালু করা যাবে। অন্যদিকে, একটি 1+6 Skip Stranding Line, একটি Double Twist Bunching Machine এবং একটি Coiling & Wrapping Line Machine ক্রয়ের আন্তর্জাতিক দরপত্র আহবানের প্রক্রিয়া চলছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হবে।
প্ল্যান্টের সক্ষমতা বৃদ্ধির জন্য বিদ্যমান পাওয়ার ক্যাবল প্ল্যান্টের দক্ষিণ পাশে একটি নতুন শেড নির্মাণ। পাশাপাশি ফিনিশিড্ পণ্য সংরক্ষণের জন্য একটি শেডেড ড্রাম ইয়ার্ড নির্মাণ কাজ চলমান রয়েছে।
দেশের বিদ্যুৎ সেক্টরের অবকাঠামো উন্নয়নে অবদান রাখতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাকেশি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
০২.৪ Patch Cord ও Pigtail উৎপাদন প্ল্যান্টঃ
উৎপাদন বহুমূখীকরণের অংশ হিসেবে নতুন পণ্য হিসেবে Patch Cord ও Pigtail উৎপাদন প্ল্যান্ট স্থাপন ও চালু রয়েছে।
এই প্ল্যান্টের উৎপাদিত পণ্য বিটিসিএলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাহিদা পূরণ করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।
০২.৫ ১(এক) মেগাওয়াট ক্ষমতার সোলার প্ল্যান্ট স্থাপনঃ
বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ১ মেগাওয়াট (AC) ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। উক্ত সৌরবিদ্যুৎ কেন্দ্রটি ২৯-০৭-২০২৬ খ্রি. তারিখ হতে নেট মিটারিং ব্যবস্থার আওতায় চালু করা হয়েছে।
০২.৬ সুপার এনামেলড্ কপার ওয়্যার উৎপাদন প্ল্যান্টঃ
উৎপাদন বহুমূখীকরণের অংশ হিসেবে বার্ষিক ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন সুপার এনামেলড্ কপার ওয়্যার উৎপাদন প্ল্যান্ট স্থাপনের কাজ শেষে ২০২৬ সালের ৮ মে হতে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।
এই পণ্য বিদ্যুৎ সেক্টরের উন্নয়নে সহযোগী হিসেবে কাজ করবে এবং বাকেশি’র ব্যবসায়িক কার্যক্রমও সম্প্রসারিত হবে।
৩. ভবিষ্যৎ পরিকল্পনাঃ
প্রতিষ্ঠানের ব্যবসায়িক কর্মকান্ড সম্প্রসারণ, টেকসই ও স্থায়ীত্ব সুদৃঢ় করতে নিম্নলিখিত কর্ম-পরিকল্পনা হাতে নেয়া হয়েছে:
বিদ্যমান অপটিক্যাল ফাইবার ক্যাবল, টেলিকম ডাক্ট এবং বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টর ও ক্যাবল উৎপাদন প্ল্যান্টে নতুন নতুন মেশিনারীজ ও ইক্যূইপমেন্ট সংযোজন করে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা।
ভূগর্ভস্থ হাই-ভোল্টেজ পাওয়ার ক্যাবল (১১ কেভি ও ৩৩ কেভি), সোলার প্যানেল-এর ক্যাবল, পাওয়ার ক্যাবল জয়েন্ট ও এক্সসরিস, পোল ফিটিংস এন্ড এক্সসরিস, পাওয়ার মিটার, কম্পিউটার/ইন্টারনেট ডিভাইসের পাওয়ার কর্ড, কপার ও এলুমিনিয়িাম রড, স্ট্রিপ, কপার বাস-বার, বিভিন্ন ধরণের পিভিসি পাইপ, ট্রান্সফরমার, ট্রান্সফরমার ওয়েল ইত্যাদির উৎপাদন ও বিপণনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন।
৪. জনবলঃ
বিবরণ | কর্মকর্তা | কর্মচারি | আউটসোসিং |
অনুমোদিত পদের সংখ্যা | ৬৩ | ৩৪১ | ১৪৮ |
কর্মরত জনবলের সংখ্যা
| ৩৯ | ১৭৩ | ১৪৫ |
খালি পদের সংখ্যা | ২৪ | ১৬৮ | ৩ |
নোট:
প্রতিষ্ঠানের জনবল সংকট মোকাবেলায় ২৪ জন (৮ জন কর্মকর্তা ও ১৬ জন কর্মচারি) নিয়োগের কার্যক্রম চলমান আছে।
৫. প্রাতিষ্ঠানিক উন্নয়নে বিপণন কার্যক্রমঃ
পণ্যের ক্রয়াদেশ প্রাপ্তি, প্রচারণা, ক্রেতার দৃষ্টি আকর্ষণ, সরকারি পণ্য সংগ্রহে উদ্বুদ্ধকরণের জন্য গঠিত “মার্কেটিং টিম” কর্তৃক সক্ষমতা অনুযায়ী কার্যক্রম পরিচালনা।
অপটিক্যাল ফাইবার ক্যাবলের ক্ষেত্রে সরকারি-বেসরকারি NTTN ও আইএসপি প্রতিষ্ঠানকে টার্গেট করে নিয়মিত টেলিফনিক, পত্র ও স্ব-শরীরে যোগাযোগ পরিচালনা ও তা অব্যাহত রাখা।
বৈদ্যূতিক ওভারহেড কন্ডাক্টর ও ক্যাবল এবং সুপার এনামেল্ড কপার ওয়্যারের ক্ষেত্রে সরকারি বিদ্যূৎ সঞ্চালন ও বিতরণকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখা।
প্রযোজ্য ক্ষেত্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে মার্কেটিং কর্মকান্ডকে জোরদার করা।
দেশের বাজারে বাকেশি কর্তৃক উৎপাদিত পণ্যের চাহিদা বিশ্লেষণ, প্রতিযোগীতামূলক মূল্য নির্ধারণসহ পণ্য বিপণনে অগ্রনী ভূমিকা রেখে প্রাতিষ্ঠানিক লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয় ভূমিকা রাখা এবং তা জোরদারকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
৬. প্রতিবেদনে অন্তর্ভূক্তির জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যঃ
প্রতিষ্ঠানের অবকাঠামোগত উল্লেখযোগ্য উন্নয়ণের প্রেক্ষিতে কারখানার অপটিক্যাল ফাইবার ক্যাবল উৎপাদন ও সরবরাহ সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে।
অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণে দেশীয় পণ্য হিসেবে অপটিক্যাল ফাইবার ক্যাবল ও টেলিকম ডাক্ট উৎপাদন ও সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে চাহিদার সাথে সমন্বয় রেখে সরবরাহ বৃদ্ধি করা হবে।
বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টর ও ক্যাবল উৎপাদন প্ল্যান্ট স্থাপন প্রকল্পটি বাকেশির জন্য একটি মাইলফলক। এই প্রকল্পটি ভবিষ্যতে প্রতিষ্ঠানের স্থায়ীত্ব সুদৃঢ় করবে এবং জাতীয় অবদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়ক হবে।
ব্যবসায়িক কর্মকান্ডের সম্প্রসারণে সুপার এনামেলড্ কপার ওয়্যার অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। বিদ্যুৎ সেক্টরের সহযোগী হিসেবে কাজ করে দেশের উন্নয়নে অংশগ্রহণ সম্ভব হবে।
২০২৬-২৭ অর্থবছরে চলমান কার্যক্রমসহ ভবিষ্যত কর্মপরিকল্পনার কার্যক্রম সম্পাদিত হলে প্রতিষ্ঠানের স্থায়ীত্ব দৃঢ় হবে এবং টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তির নেটওয়ার্ক সম্প্রসারণসহ বিদ্যূৎ সেক্টরে উল্লেখযোগ্য অবদান রেখে সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে গর্বিত অংশীদার হয়ে কার্যকর ভূমিকা রাখা যাবে।
উন্নতও সমৃদ্ধশীল বাংলাদেশের বিনির্মাণের সঙ্গী হতে এবং চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রযাত্রার সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখা সহজ হবে।